কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০১:১২ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে শহীদ মমিনুলের জন্মদিনে মিরপুরে সারজিস

শহীদ মমিনুল ইসলাম হৃদয়ের পরিবারের সঙ্গে সারজিস আলম। ছবি : কালবেলা
শহীদ মমিনুল ইসলাম হৃদয়ের পরিবারের সঙ্গে সারজিস আলম। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মমিনুল ইসলাম হৃদয়ের ২৫তম জন্মদিনে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন সারজিস আলম।

সোমবার (১১ নভেম্বর) বেলা ৩টায় শহীদ হৃদয়ের মিরপুরের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম আদীব ও মিরপুর পল্লবী শাখা কমিটির সদস্যরা।

১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন হৃদয়। বাবা-মা ও ছোট দুই বোনের একমাত্র অবলম্বন ছিলেন হৃদয়। পরিবারের আর্থিক উন্নতির জন্য বাবার সঙ্গে ভ্যানে সবজি বিক্রি করতেন তিনি। বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ হৃদয় ২২টি চাকরির আবেদন করেন কিন্তু কোথাও চাকরি হয়নি তার। এরই প্রেক্ষিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলে আন্দোলনে সম্মুখসারিতে থেকে অংশ নিয়ে শহীদ হন তিনি।

পরে আওয়ামী লীগের নেতারা শহীদ হৃদয়ের বাবাকে উল্টো বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাপ প্রয়োগ করলেও তিনি তা করেননি। বরং পুলিশের বিরুদ্ধে মামলা দিতে চান তিনি।

শহীদ হৃদয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সময় তার কবর সংরক্ষণ এবং তার পরিবারের সদস্যদের কর্মসংস্থানের আশ্বাস দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এর আগে তার পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১০

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১১

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১২

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৩

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৪

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৫

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৬

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৭

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৮

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৯

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

২০
X