কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জন্ম হওয়া ছয় যমজ সন্তানের ৫ জনই মারা গেছেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ। ছবি : সংগৃহীত

নোয়াখালীর এক মায়ের কোল একসঙ্গে ভরেছিল ছয় নবজাতক নিয়ে। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। একে একে পাঁচটি সন্তানই মারা গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি শিশুর জন্ম দেন মোকসেদা আক্তার। জন্মের পরপরই একটি শিশু মারা যায়। পরদিন সোমবার দুপুরের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও চার নবজাতক।

এই তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

মোকসেদার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। তার স্বামী মো. হানিফ একজন প্রবাসী, বর্তমানে কাতারে থাকেন। মোকসেদার ননদ লিপি বেগম প্রথম আলোকে বলেন, ‘এখনো বেঁচে আছে শুধু একটি শিশু, তবে তার অবস্থাও ভালো নয়।’

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্র জানায়, ছয়টি নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে। তারা সবাই ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়— যাকে ডাক্তারি ভাষায় বলে ‘প্রিম্যাচিউর বেবি’। প্রত্যেক শিশুর ওজন ছিল মাত্র ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। ফলে জন্মের পর থেকেই তাদের অবস্থা ছিল সংকটজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে আইসিইউ বেড খালি না থাকায় তিন নবজাতককে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র শিশুটি সেখানেই চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X