নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ড্রাম ট্রাক। ছবি : কালবেলা
পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ড্রাম ট্রাক। ছবি : কালবেলা

গাজীপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দাক্ষিনখান এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক উজ্জ্বল হোসেন নিহত হন। পরে গুরুতর আহত হেলপার ও ড্রাম ট্রাকের মালিক বাবুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবুল খানের মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মো. নাদিরউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X