কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে দখলবাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের

রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটতে এসপি শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটতে এসপি শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে ঢাকার সিদ্ধেশ্বরীর কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিকরা সংবাদ সম্মেলন করেছেন। তারা অভিযোগ করেছেন, শামীমা ইয়াসমিন পুলিশ পরিচয় ব্যবহার করে অন্যান্য ফ্ল্যাট মালিকদের পার্কিং স্পেস ও কমন স্পেস দখল করেছেন এবং রাজউকের নকশা অমান্য করে সংস্কারকাজ চালাচ্ছেন।

এ ছাড়া গত সাত বছরে তিনি কোনো সার্ভিস চার্জ পরিশোধ করেননি, ফলে বকেয়া দাঁড়িয়েছে ১৭ লাখ টাকা। ফ্ল্যাট মালিক সমিতি প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়েছে। উপায় না পেয়ে সমিতি সিআইডির প্রধান, রাজউক ও রমনা থানায় অভিযোগ করেছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে কনর্কড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সসদ্যরা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শামীমা গত ৭ বছর যাবৎ ফরিদপুর-গোপালগঞ্জ পরিচয় দিয়ে তিনি ছাড়া বাকিদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে হুমকি-ধমকির মাধ্যমে ওনার ক্ষমতা প্রদর্শন করে সবাইকে ফাঁসিয়ে জেলে ঢোকানোর ভয় দেখান।

সংবাদ সম্মেলনে উপস্থিত শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মালিকদের বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। অভিযোগগুলোতে উল্লেখ করা হয়, তিনি ভবনের একাধিক ফ্ল্যাট মালিকানায় নিয়ে অনিয়মিত নির্মাণকাজ চালাচ্ছেন। এর ফলে অন্য বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

বাসিন্দারা অভিযোগ করেছেন, শামীমা ইয়াসমিন নকশাবহির্ভূতভাবে দেয়াল ভেঙে এবং সাধারণ জায়গা দখল করে ফ্ল্যাট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়টি বন্ধ করতে মালিক সমিতি ও রাজউক থেকে একাধিক নোটিশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন।

সংবাদ সম্মেলনে কনর্কড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, শামীমা ফ্ল্যাটে বসবাস শুরু থেকেই বিভিন্ন ধরনের হয়রানি করে আসছেন সবাইকে। একটি আবাসিক এলাকায় তিনি নিজস্ব গোপন কামরা তৈরি, রাজউকের নকশা বহির্ভূতভাবে ভবন ভাঙচুর করে আসছেন। তিনি বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X