কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে প্রায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজধানীর তাঁতীবাজারের এক ব্যবসায়ীর প্রায় এক কেজি পরিমাণ সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

সোনা ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, প্রায় এক কেজি সোনা ছিনতাইয়ের অভিযোগ করেছেন ব্যবসায়ী প্রদেশ চন্দ্র পাল। তাঁতীবাজারে ‘সৌরব বুলিয়ন স্টোর’-এর মালিক তিনি। তার কর্মচারী রাজীব দাস এক কেজি পরিমাণ স্বর্ণের বার নাটোরের একজনকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। মেডিকেলের সামনে ওই ব্যক্তিতে স্বর্ণের বারগুলো বুঝিয়ে দেওয়ার কথা। তার আগেই অজ্ঞাত ৫-৬ জন রাজীবকে মারধর করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়।

পরবর্তীতে রাজীবের চিৎকারে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে দুজন সন্দেহভাজনকে ধরে স্থানীয়রা মারধর করে। পরবর্তী পুলিশ এসে দুজনকে হেফাজতে নেয়। তারা হলেন, আলামিন খান ও তৌহিদুর রহমান চুন্নু।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন সিকদার কালবেলাকে বলেন, সন্দেহভাজন দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। একইসঙ্গে ঘটনাস্থল ও আশপাশের ফুটেজ দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। মামলার প্রস্তুতি চলছে।

সরেজমিনে রাত ১২টার দিকে দেখা গেছে, স্বর্ণ ছিনতাই ও দুজন আটকের খবরে থানায় অনেকে এসে ভিড় করেছেন। তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। তারা আটক দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তিরা ওই দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। সন্দেহভাজন হিসেবে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X