কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:২০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুলকে ছুরিকাঘাত

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। ছবি : সংগৃহীত
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তিনি হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসাধীন।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসাইনসহ ঢাকা উত্তর সিটির আরও কয়েকজন কর্মকর্তা ৯০ নম্বর রোডে রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে অস্থায়ীভাবে করা ব্যাডমিন্টন কোর্টে খেলছিলেন। তখন হেলমেট পরিহিত একজন সেখানে গিয়ে মকবুল হোসেনকে ডেকে নেন। ওই লোকটি মকবুল হোসেনের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে কার্যালয়ের বাইরে রাস্তার দিকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর মকবুল হোসাইন আহত অবস্থায় সবাইকে ডাকাডাকি করলে অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম জানান, চিকিৎসকরা জানিয়েছেন আপাতত রক্ত বন্ধ করার জন্য ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কোথাও বড় জখম আছে কি না, রক্তনালি কেটেছে কি না এসব জানতে বুধবার সকালে তার অস্ত্রোপচার করা হবে। তার ডান কাঁধের নিচে, ডান হাতে কনুইয়ের নিচে এবং বুকে তিন জায়গায় ছুরির আঘাত আছে।

ঢাকা উত্তর সিটির সচিব (প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তাকে থানায় গিয়ে আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X