কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০১:১৯ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও রাজপথে ৭ কলেজের শিক্ষার্থীরা

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে আসা এক শিক্ষার্থী বলেন, প্রমোশনের জন্য বিগত তিন মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের সমন্বয়ক সুপ্রিয়া ম্যাম আশ্বাস দিয়ে এতদিন ঘুরিয়েছেন। বিলম্বে ফলাফল প্রকাশের জন্য, আমরা যেহেতু পরবর্তী বর্ষের জন্য প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছি। তাই সামান্য সিজিপিএ বা জিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। সেজন্য নির্ধারিত সিজিপিএ বা জিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।

ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন ঢাকা কলেজের শিক্ষক প্রতিনিধিরা। এ সময় তাদের আন্দোলনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বলা হলেও শিক্ষার্থীরা আন্দোলনের সিদ্ধান্তে অনড় থাকে।

এ ঘটনাকে কেন্দ্র করে নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো রকম সংঘর্ষ এড়াতে এসব পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ২০ জুন সাত দফা দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X