ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্র-জনতারাই দেশের সার্বিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখবে’

ছাত্র-জনতার মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ছাত্র-জনতার মতবিনিময় সভা। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সংগ্রামী ছাত্র-জনতার মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্র-জনতারাই দেশের সার্বিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখবে।

সোমবার (২০ জানুয়ারি) ডেমরার হাজীনগর মান্নান সাদু টাওয়ারের নির্ঝর ক্যাফে অ্যান্ড কনভেনশন হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ডেমরা) আয়োজনে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাকারীদের বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত নেতারা আরও বলেন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা কর্মসূচি ও যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছাত্র-জনতার ভূমিকা, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার উপযুক্ত কৌশল প্রয়োগ, দরিদ্রতা বিমোচন, প্রকৃত শিক্ষার মানোন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও সুশৃঙ্খল রাষ্ট্র-সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বিষয় ভিত্তিক আলোচনা করাসহ সব অনিয়ম দূর করে শৃঙ্খলার নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাই দেশের সার্বিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ দুর্নীতির অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল। উন্নয়নের নামে চারদিকে চলেছে লুটপাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, অর্থনীতি, দেশ ও আইনের শাসন ধ্বংসের রাজত্ব। ঠিক তখন ছাত্র-জনতার আন্দোলন ও যথাযোগ্য ভূমিকায় আবার নতুনভাবে স্বাধীন হলো বাংলাদেশ।

তাই এ দেশটাকে রক্ষা করে দেশের সার্বিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখবে ছাত্র-জনতাই। কারণ ইতোমধ্যে রাজনৈতিক দলের কতিপয় সন্ত্রাসীরা আবারও লুটপাট ও ধ্বংসযজ্ঞে মেতেছে।

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ, মাহিন সরকার, তামিম অহিদ, জাহিদ আহমেদ ইব্রাহিম হোসেন মুন্না, আহনাফ সাঈদ খান, ডেমরা থানা সমন্বয়ক এরশাদ হোসেন, মেহেদী হাসান শিশির, তওসিফ মাহমুদ, কারিমা আক্তার, ইয়াসিন ও মারিয়াম মীম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X