কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি  : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে পূর্ব শত্রুতার জেরে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া মিলনের বন্ধু মো. আলী জানান, মিলন মিরপুর -১, ছোট দিয়াবাড়ির আনারুলের ছেলে। তিনি পেশায় পোশাক শ্রমিক।

নিহত মিলনের বাবা আনারুল ইসলাম জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতেন। মিলন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত। রাতে মিলনের বন্ধুদের কাছ থেকে জানা যায়, সিটি কলোনি এলাকায় মিলন ও তার আরেক বন্ধু সোহানকে কে বা কারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত সেখানে গিয়ে মিলনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। তবে কে বা কারা কী ঘটনা নিয়ে তার ছেলে মিলনকে কুপিয়ে হত্যা করেছে, তা জানেন না। মিলনের বন্ধুরাই ভালো বলতে পারবে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদ জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১০

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১১

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১২

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৩

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৪

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৫

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৬

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৭

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৮

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৯

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

২০
X