কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তারুণ্যের উৎসব উদযাপন

ডিএসসিসির সকল ওয়ার্ডে তারুণ্যের উৎসব উদযাপন। ছবি : কালবেলা
ডিএসসিসির সকল ওয়ার্ডে তারুণ্যের উৎসব উদযাপন। ছবি : কালবেলা

সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল ওয়ার্ডে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মশালাসহ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন চিরুনি অভিযান কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিপত্র অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিভুক্ত ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ড এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন চিরুনি অভিযান পরিচালনার কাজ শেষ হয়। যেখানে গত এক সপ্তাহে ৪৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মী ও ২৬২৬ জন মশককর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ১১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার আয়োজনসহ স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক আন্তঃস্কুল বিতর্ক ও কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিতর্কের আয়োজন করা হয়।

এ ছাড়াও গত ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ডিএসসিসি ও তরুণ স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ডিএসসিসির এলাকাধীন বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির আওতাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসায় রচনা, কুইজ, জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখনও চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X