কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটি ঘোষণা

সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান। ছবি : কালবেলা
সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান। ছবি : কালবেলা

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নেত্রকোনার সাংবাদিকদের সংগঠন নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিক মুহাম্মদকে সভাপতি এবং বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক শওকত আলী খান লিথোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একটি রেস্তোরাঁয় সংগঠনটির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার।

দুই বছরের জন্য ঘোষিত কমিটিতে রয়েছেন- সভাপতি রফিক মুহাম্মদ (ইনকিলাব), সিনিয়র সহ-সভাপতি দিলীপ সরকার (এশিয়ান এইজ), সহ-সভাপতি বিশ্বজিৎ দত্ত (আমাদের অর্থনীতি), সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার (মানবকণ্ঠ), মোজাম্মেল হক তুহিন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক বাহরাম খান (ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মুহম্মদ মোফাজ্জল (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক মোক্তাদির হোসেন প্রান্তিক (ভিডিও বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আকবর আলী (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (আবাস), নারী বিষয়ক সম্পাদক বনশ্রী ডলি (একুশে টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ উর রহমান (নাগরিক টিভি), সংস্কৃতি সম্পাদক মামুন খান (বাংলাভিশন), প্রশিক্ষণ ও জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম কচি (আজকের সংবাদ), শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (ফাইনান্সিয়াল এক্সপ্রেস) প্রমুখ।

কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ তালুকদার (আজকালের খবর), মাসুদ করিম (যুগান্তর), আব্দুস সেলিম (দিনকাল), গোলাম মঈন উদ্দিন (বাসস), রাজন ভট্টাচার্য (বাংলাদেশ প্রতিদিন) প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদ, ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা এবং নেত্রকোনার কৃতী সন্তান কবি হেলাল হাফিজ ও অর্থনীতিবিদ ড. আনিসুর রহমান স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, আয়কর বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শায়রুল কবির খান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিমসহ ৬৪ সদস্য উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি: ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X