কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আ.লীগ নেতা আল আমিন সিকদার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আ.লীগ নেতা আল আমিন সিকদার। ছবি : সংগৃহীত

রাজধানীর একটি আবাসিক হোটেলে লুকিয়ে ছিলেন পটুয়াখালীর এক আওয়ামী লীগ নেতা আল আমিন সিকদার (৫০)। পরে অপারেশন ডেভিল হান্ট -এর অভিযানে হোটেল থেকে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টায় রাজধানীর গ্রিন রোডস্থ নাস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার এসআই মো. বেলাল উদ্দিন।

গ্রেপ্তার আল আমিন সিকদার পটুয়াখালী পৌর আ.লীগের সিনিয়র সহসভাপতি। পেশায় ঠিকাদার বলে জানান তিনি নিজেই। এছাড়াও তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। অপর গ্রেপ্তার ব্যক্তির নাম সুব্রত সেন। তিনিও আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাজধানীর গ্রিনরোডে অবস্থিত আবাসিক নাস হোটেলে আ.লীগ নেতা আল আমিন লুকিয়ে অবস্থান করছেন। এ খবরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আল আমিনকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা সুব্রত সেনকেও আটক করে পুলিশ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতারাও উপস্থিত ছিলেন।

পরে আটককৃতদের থানায় নিয়ে ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ড ও এর আশপাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের উভয়কে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো জানা যায়, আ.লীগ নেতা আল আমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন সময় বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পালাতে পারেননি তিনি।

এ বিষয়ে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাস আবাসিক হোটেল অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১০

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১১

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১২

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৩

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৪

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৫

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৬

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৭

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

২০
X