কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার নেত্রী বৈশাখী আটক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইডেন কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।

তিনি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে ক্যাম্পাসে দেখে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। বৈশাখীর ভাষ্য অনুযায়ী তিনি কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল।

তবে, শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই-আগস্টে ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীদের অমানবিক নির্যাতনকারী বৈশাখী নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কলেজে গিয়েছিল। তার কলেজে যাওয়ার পেছনে প্রতিষ্ঠানের কেউ সহায়তা করেছে কিনা তা খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। দোলা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X