কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর পল্টনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার পল্টনে জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

তিনি বলেন, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৪টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে। আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির চার তলায় ও পাঁচ তলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৪টি ইউনিট কাজ করছে। ভবনটি থেকে এখন পর্যন্ত আমরা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছি।

ভবনে কেউ আটকে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে রেখেছি। ভেতরে কেউ থাকলে তাকে নামিয়ে আনার ব্যবস্থা রয়েছে আমাদের। তাছাড়া কেউ নিখোঁজ আছেন এমন কোনো দাবিদার আমাদের কাছে এখন পর্যন্ত নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X