কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মালিবাগের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগে আলোচিত ফরচুন শপিংমলের স্বর্ণের দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর স্বর্ণ উদ্ধারের ঘটনা ব্রিফিং করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ১৯০ ভরি স্বর্ণ, ৯৩.৫ গ্রাম রুপা, নগদ ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার চারজনই সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণালংকারগুলো শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

শফিকুল ইসলাম আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনার মূল অভিযুক্তদের শনাক্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের এক সদস্যের বাড়ির খড়ের গাদা থেকে দেড়শ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্যদের কাছ থেকেও স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত বুধবার (০৮ অক্টোবর) রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্স নামের জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দুই সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলার্সের মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এ ছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X