বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৯:৫১ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

‘পুলিশ ব্লাড ব্যাংক’ বিশেষ সম্মাননা পদক পেলেন বিশ্বাস বিল্ডার্সের এমডি নজরুল ইসলাম দুলাল

পুলিশ ব্লাড ব্যাংক বিশেষ সম্মাননা পদক গ্রহণ করছেন বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
পুলিশ ব্লাড ব্যাংক বিশেষ সম্মাননা পদক গ্রহণ করছেন বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

‘পুলিশ ব্লাড ব্যাংক’ বিশেষ সম্মাননা পদক পেয়েছেন বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল।

গতকাল বুধবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

‘পুলিশ ব্লাড ব্যাংক’ গঠনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্বাস বিল্ডার্স বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের হাতে এই সম্মাননা পদক তুলে দেন আইজিপি।

ডিএমপি ২০১০ সালের ১২ ডিসেম্বর চালু করে ‘পুলিশ ব্লাড ব্যাংক’। বর্তমানে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দ্বিতীয় তলায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন—পুলিশ ব্লাড ব্যাংকের আজীবন পৃষ্ঠপোষক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মনোয়ার হাসনাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্লাড ডোনার ও চিকিৎসকরা। অনুষ্ঠানে ৭১ জন রক্তদাতাকে পদক দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X