কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ভাড়া না আদায়ে বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। ছবি : সংগৃহীত
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। ছবি : সংগৃহীত

ঈদে যেনো অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন।

শুক্রবার (২১ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

এসময় তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতারা এবং বিআরটিএর কর্মকতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিআরটিএ চেয়ারম্যান সিটি করপোরেশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা, খালখন্দ মেরামত/সংস্কার করা ইত্যাদি বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার আগে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করা, কাউন্টার থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, চালকগণ যেন নিরাপদে গাড়ি চালনা করে ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বিআরটিএ চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X