কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১০ জুন ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

আগামী বছর রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

আগামী বছর রোজা ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিদরা তাদের হিসাব অনুসারে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন।

সোমবার (০৯ জুন) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে তারিখ ঘোষণার বিষয়ে জানানো হয়েছে।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগামী বছরের সম্ভাব্য রমজান ও দুই ঈদের তারিখ ঘোষণা করে। আরবি হিজরি ক্যালেন্ডারের মাসগুলো ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয় এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে। আমিরাতের চাঁদ দেখা কমিটি প্রতি মাসের শেষে চাঁদ দেখার জন্য একত্র হয় এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাসিন্দাদেরও এতে অংশ নিতে উৎসাহিত করে।

জ্যোতির্বিদরা জানান, মহররম মাসের চাঁদ দেখা২০২৫ সালের ২৫ জুন দেখা যেতে পারে। ফলে হিজরি ১৪৪৭ নববর্ষ ২৬ জুন শুরু হবে। আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই উপলক্ষে বাসিন্দারা একটি সরকারি ছুটি পাবেন।

রমজান ২০২৬ সালে রমজান মাস ফেব্রুয়ারির তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় পড়বে। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় কর্তৃক পালিত এই পবিত্র মাস প্রতি বছর ১০ থেকে ১২ দিন পিছিয়ে যায়। এই বছর রমজান শুরু হয়েছিল ১ মার্চ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়।

পূর্বাভাস অনুসারে, ২০২৬ সালে চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। ফলে পবিত্র রমজান মাস বিশ্বের কিছু অংশে ১৮ ফেব্রুয়ারি শুরু হবে। পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ ১৮ ফেব্রুয়ারি দেখা যাবে এবং রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

ঈদুল ফিতর রমজানের শেষে ঈদুল ফিতর উদযাপিত হয়। শাওয়াল মাসের শুরুতে চাঁদ দেখা রমজান ২৯ বা ৩০ দিন স্থায়ী হওয়ার ওপর নির্ভর করে। ২০২৬ সালে ঈদুল ফিতরের চাঁদ ১৯ মার্চ দেখা যাবে। ফলে ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। পূর্বাঞ্চলীয় অঞ্চলে চাঁদ একদিন পরে দেখা যাওয়ায় এই তারিখ ভিন্ন হতে পারে।

ঈদুল আজহা ঈদুল আজহা হিজরি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের দশম দিনে পালিত হয়, যা ইসলামের পবিত্রতম দিন আরাফার দিনের (জিলহজ ৯) পরের দিন। এই উৎসবে মুসলিমরা নবী ইব্রাহিমের ত্যাগের স্মরণে পশু কোরবানি করে এবং অভাবীদের মধ্যে মাংস বিতরণ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে জিলহজ মাসের চাঁদ ১৬ মে দেখা যাবে। ফলে জিলহজের প্রথম দিন হবে ১৭ মে। আর পূর্বাঞ্চলে চাঁদ একদিন পরে ১৭ মে দেখা যাবে এবং জিলহজ ১৮ মে শুরু হবে। ফলে আমিরাত ও পশ্চিমাঞ্চলে ঈদুল আজহা ২৬ মে এবং বিশ্বের অন্যান্য অংশে ২৭ মে পালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১০

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

১১

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

১২

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

১৩

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১৪

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১৬

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১৭

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১৮

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১৯

শূন্যরেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

২০
X