কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে রাজধানীতে প্রকৌশলীদের মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রকৌশলীরা। ছবি : কালবেলা
ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রকৌশলীরা। ছবি : কালবেলা

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশের ঢাকা মহানগরী উত্তর শাখা।

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় দু শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে এ আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত এ মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল কনসাল্ট্যান্ট ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ ইসমাঈল, শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম, তরুণ প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ প্রমুখ।

মানবন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার দাবি করেন। স্বাধীন ফিলিস্তিনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালানোসহ বিশ্ব-নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি গত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশি পাসপোর্ট হতে ইসরাইল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রতিবাদ করে তা আবারও বলবৎ করার দাবি জানান নেতারা। মানববন্ধনে বক্তারা ইসরায়েলী বর্বরতা থামাতে চাপ প্রয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত উদ্ভাবনসহ বুদ্ধিবৃত্তিক নানাবিধ উদ্যোগে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রকৌশলীদের পক্ষ হতে ফিলিস্তিনের পক্ষে পরিচালিত সম্ভাব্য সব কার্যক্রমে মানবতাবাদী বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় এ মানববন্ধন হতে। এছাড়াও বক্তারা ফিলিস্তিনের মজলুম জনতাকে সাহায্যের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X