কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনে হঠাৎ হাতিরঝিলে রাজউক চেয়ারম্যান

হাতিরঝিল এলাকা পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা
হাতিরঝিল এলাকা পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা

ছুটির দিনে হঠাৎ করেই হাতিরঝিল পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শুক্রবার (১১ এপ্রিল) হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে রাজউকের সব প্রকল্পের বর্তমান অবস্থা এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত তদারকি করেন।

এ সময় তিনি হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন। পরিদর্শনকালে ঝিল রেস্টুরেন্টের পাশে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় তিনি দুই দিনের মাঝে তা অপসারণের নির্দেশ দেন এবং পরবর্তীতে রেস্টুরেন্টের চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এছাড়াও প্রকল্প এলাকার প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি লাইটিং সিস্টেম এবং পাম্পিং সিস্টেমের কার্যক্রম অবলোকনের জন্য সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শন করেন।

রাজউক চেয়ারম্যান বলেন, জনসাধারণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সদা সচেষ্ট থাকতে হবে। এমনকি ছুটির দিনগুলোয়ও আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। কোনোভাবেই কোনো কাজে অবহেলা বা ঘাটতি রাখা যাবে না। সাধারণ মানুষকে যেন কোনো ধরনের দুর্ভোগ না পোহাতে হয় সে লক্ষ্যে আমরা রাজউক সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X