কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাকে বাসযোগ্য গড়তে কাজ করছে রাজউক : প্রকৌশলী রিজু

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা পরিদর্শন করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা
রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা পরিদর্শন করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা

নববর্ষের প্রথম দিনে সোমবার (১৪ এপ্রিল) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজউকের আওতাধীন পূর্ব রাজাবাজার এলাকায় রাস্তা প্রশস্তকরণ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন।

এ সময় তিনি রাস্তার দুই পাশের বাড়ির মালিকসহ অন্য বাসিন্দাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং রাস্তা প্রশস্তকরণের সুবিধাগুলো তাদের কাছে তুলে ধরেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান রাজউকের জোন-৫ এর সাবজোন ৫/২-এর আওতাধীন পূর্ব রাজাবাজার এলাকায় বসবাসরত জনগণের নিত্যদিনের যানজট ও চলাচলের অসুবিধা নিরসনকল্পে ড্যাপের প্রস্তাবনা অনুযায়ী বিদ্যমান রাস্তাগুলো ৩০ ফুট প্রশস্তকরণের নিমিত্তে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ঘুরে দেখেন। এ সময় রাজউক চেয়ারম্যান রাজউকের চলমান কার্যক্রমগুলো অবহিতকরণসহ রাস্তা প্রশস্তকরণের ফলে যেসব সুযোগ-সুবিধা এলাকার বাসিন্দারা পাবেন তা সম্পর্কে বাসিন্দাদের সম্যক ধারণা দেন।

এছাড়াও তিনি বাসিন্দাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা এবং তাদের নিকট থেকে সুচিন্তিত মতামত গ্রহণ করেন। তিনি বিদ্যমান অসুবিধাগুলো অতিদ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

এ প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পূর্ব রাজাবাজার এলাকার যানজট নিরসনকল্পে ড্যাপের প্রস্তাবনা অনুযায়ী এবং এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে বিদ্যমান প্রতিবন্ধক স্থাপনাগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এবং ভবন মালিকদের দায়িত্ব সেগুলো নিজ দায়িত্বে অপসারণ করা। যে কোনো নিয়ম এর ব্যত্যয় ঘটলে রাজউক সেক্ষেত্রে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, রাজধানীবাসীর কাছে একটি বসবাসযোগ্য নগরী পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে কোনো সমস্যা সমাধানে রাজউক বর্তমানে সর্বোচ্চ দ্রুততার সঙ্গে কাজ করছে। জনসাধারণের সহযোগিতায় রাজউক সংশ্লিষ্ট সবাই একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে সদা সচেষ্ট। এমনকি নববর্ষের প্রথম দিন ছাড়াও অন্যান্য ছুটির দিনগুলোতেও যেন মানুষকে কোনোরূপ সমস্যায় পড়তে না হয় তার জন্য আমরা কাজ করছি।

এ সময় তিনি জনসাধারণকে নিজেদের অধিকার নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সচেতন নাগরিক হিসেবে নিয়ম মেনে সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল হক, পরিচালক (জোন-৫) মো. হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার (জোন ৫/২) মো. ইলিয়াসসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X