কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলের অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

হাতিরঝিল পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। ছবি : কালবেলা
হাতিরঝিল পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। ছবি : কালবেলা

রাজধানীর হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের সঙ্গে অবৈধ ও অননুমোদিত পকেট গেটবন্ধের নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। সোমবার (২১ এপ্রিল) হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

এ সময় তিনি বাউন্ডারি ওয়ালের সঙ্গে কিছু অবৈধ ও অননুমোদিত পকেট গেট অবলোকন করেন। যেগুলো ব্যবহার করে আশপাশের এলাকাবাসী ময়লা আবর্জনা হাতিরঝিলে এনে ফেলছে। রাজউক চেয়ারম্যান অনতিবিলম্বে এসব পকেট গেট বন্ধ করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কর্তব্যরত আনসার সদস্যদেরকে নিরাপত্তা জোরদার করার জন্য কড়া নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত তা অপসারণের নির্দেশ দেন। এ ছাড়াও ভেঙে পড়া বা ফাটল ধরা বাউন্ডারি ওয়াল মেরামতের জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন স্থানকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের গুরুত্ব অপরিসীম। আপনারা আপনাদের কাজের মধ্যে দিয়েই রাজধানীকে সকলের কাছে সুন্দর রূপে উপস্থাপন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X