কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তেজকুনিপাড়া ও দিয়াবাড়িতে রাজউকের অভিযান

৯টি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজউক। ছবি : সংগৃহীত
৯টি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজউক। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজকুনিপাড়া ও উত্তরার দিয়াবাড়িতে নকশাবহির্ভূত ও অননুমোদিত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১৫টি মিটার জব্দ করা হয়। সঙ্গে ভবন মালিকদের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ মে) ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তেজকুনিপাড়া এলাকায় ৯টি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজউক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে নকশাবহির্ভূত ভবন ও সড়কের জায়গা না রেখে বহুতল ভবন নির্মাণের সত্যতা মেলে। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৪টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এছাড়াও ৭টি ভবনের রাজউকের অনুমোদিত নকশা থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এ সময় ভবন মালিকদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

একইদিন দিয়াবাড়ির সোনারগাঁও জনপথ এলাকায় অভিযান চালায় রাজউকের আরেকটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে ১০টি নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ১১টি মিটার জব্দ করা হয়। এ ছাড়া রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এ সময় ভবন মালিকদের ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভবন মালিকদের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী নির্যাতন / সেই পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X