কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ

মাইনুল আহসান নোবেল। ছবি : পুলিশের সৌজন্যে
মাইনুল আহসান নোবেল। ছবি : পুলিশের সৌজন্যে

রাজধানীর ডেমরা থানায় ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে (৩১) গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেন।

ঘটনার বিষয়ে ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি ফোন কল পেয়ে ডেমরার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নোবেল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে তাকে ডেমরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়।

নোবেল এসব নির্যাতনের ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করে তরুণীকে ব্ল্যাকমেইল করে আসছিলেন বলেও জানান ওসি মাহমুদুর রহমান।

তিনি আরও জানান, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়- নোবেল এক তরুণীকে চুল ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিচ্ছেন। ভিডিওটি দেখে তরুণীর পরিবার তাকে শনাক্ত করেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে ৯৯৯-এ কল করেন।

পুলিশ জানায়, নোবেল সীমান্ত পেরিয়ে বিদেশে পালানোর পরিকল্পনা করছিলেন এবং এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X