কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এক মাস ধরে নিখোঁজ ৭০ বছরের বৃদ্ধা, দুশ্চিন্তায় পরিবার

নিখোঁজ সাজেদা বেগম। ছবি : সংগৃহীত
নিখোঁজ সাজেদা বেগম। ছবি : সংগৃহীত

প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন ঢাকার জুরাইনের বাসিন্দা সাজেদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। এতে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার পরিবারের। এ বিষয়ে নিখোঁজের পরদিন গত ২৭ এপ্রিল কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ বৃদ্ধার ছোট মেয়ে নাসরিন আক্তার।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল বিকাল ৩টার দিকে সাজেদা বেগম জুরাইন বাগানবাড়ি এলাকা থেকে হারিয়ে যান। তার গায়ের রং শ্যামবর্ণের, তিনি মধ্যম উচ্চতার, মুখমণ্ডল গোলাকৃতি, রুগ্ণ শরীর গড়নের। তিনি গত প্রায় ৩-৪ বছর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। হারিয়ে যাওয়ার সময় তিনি কালো-হলুদ রঙের মেক্সি পরিহিত ছিলেন।

ঘটনার দিন দুপুরে নিখোঁজ বৃদ্ধা ঢাকার জুরাইনের বাগানবাড়ি এলাকায় তার এক মেয়ের বাড়িতে ছিলেন। দুপুরে পরিবারের সদস্যরা বিশ্ৰাম নিচ্ছিলেন, ওই সময় তিনি দরজা খুলে বের হয়ে যান। এরপর বহু খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন তার ছোট মেয়ে।

সম্প্রতি শনিরআখড়ার পলাশপুরে নিখোঁজ সাজেদা বেগমকে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা এক রিকশাওয়ালার মাধ্যমে তাকে কদমতলী থানায় পাঠান। পরে নিখোঁজের খবর জানতে পেরে নীল ওড়না এবং কালো-হলুদ কম্বিনেশনের মেক্সি পরা বৃদ্ধার একটি ছবিসহ বিষয়টি বৃদ্ধার পরিবারকে জানান স্থানীয় এক দোকানদার।

শুক্রবার (২৩ মে) নিখোঁজ বৃদ্ধার নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নূর আফজাল তালুকদার বলেন, নানির নিখোঁজের খবরটি জানতে পেরে এক মুদি দোকানদার রিকশায় বসা নানির একটি ছবি আমাকে পাঠান এবং রিকশাওয়ালার মাধ্যমে নাকি তাকে কদমতলী থানায় পাঠানো হয়েছে বলে জানান। কিন্তু তৎক্ষণাৎ থানায় গিয়ে আমরা তাকে পাইনি। রিকশাওয়ালা আদৌ থানায় গিয়েছিলেন, নাকি থানার সামনে তাকে রেখেই চলে গেছেন- কিছুই জানা যাচ্ছে না।

তিনি আরও বলেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার নানির খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে ০১৮৬৯০৪৮৭৭৬ ও ০১৯৯১০৭৭২১৯ মোবাইল নম্বরে জানাবেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা রাজধানীর কদমতলী থানার এসআই আব্দুল আউয়াল কালবেলাকে জানান, আমরা এখনো খোঁজাখুঁজি করছি। খোঁজ পেলে পরিবারকে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X