কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন।

এরা আগে, রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের গুলিতে আহত হন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী মো. মাহমুদুল ইসলাম জানান, সকালে তিনি মিরপুরে নিজ বাসা থেকে ১০ নম্বর গোলচত্বর এলাকায় নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে।

তিনি বলেন, তারা আমার কাছে টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা কোমরের বাম পাশে গুলি করে এবং ব্যাগে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন রয়েছি।

এ ব্যাপারে পুলিশের মিরপুর জোনের ডিসি মো. মাকছুদুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। কারা জড়িত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X