কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় মো. আব্দুল হালিম রাঢ়ী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. আব্দুল হালিম রাঢ়ী তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাহজাহান জানান, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকা মেডিকেলের উদ্দেশে রওনা করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া বলেন, তেজগাঁও থেকে আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কাছে থাকা জাতীয় পরিচয় পত্র ও ঠিকাদার কোম্পানির পরিচয়পত্র থাকায় তার নাম-পরিচয় পাওয়া যায়। তিনি তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন।

মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টির ঢাকা রেলওয়ে থানাকে জানিয়েছি, বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X