কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্কুল-কলেজে ডিএনসিসির কার্যক্রম শুরু

রাজধানীর তেজগাঁও মডেল হাই স্কুলে ‘ক্লিন স্কুল : নো মসকিটো’ কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা
রাজধানীর তেজগাঁও মডেল হাই স্কুলে ‘ক্লিন স্কুল : নো মসকিটো’ কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা

ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন কার্যক্রম ‘ক্লিন স্কুল : নো মসকিটো’ চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁও মডেল হাই স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, এর আওতায় উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে ১৬ থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত একযোগে স্কুল-কলেজের ভবন ও আঙিনায় মশা ও মশার লার্ভা ধ্বংসে অভিযান চালানো হবে। ঈদুল আজহার ছুটির সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় এসব স্থানে মশার বংশবৃদ্ধি বেড়েছে বলে ডিএনসিসির বেসলাইন জরিপে উঠে এসেছে।

এই বাস্তবতায় স্কুল-কলেজ ভবন ও আঙিনার মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং অপসারণযোগ্য সম্ভাব্য লার্ভার উৎস দূর করার জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় মোট ১ হাজার ২৪৪টি স্কুল ও কলেজ ভবন এবং আঙিনায় মশা ও লার্ভা ধ্বংসে স্প্রে, লার্ভা ধ্বংসকারী ওষুধ প্রয়োগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসির পক্ষ থেকে অভিভাবক, শিক্ষার্থী ও স্কুল-কলেজ কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X