কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির ১১০০ মশককর্মী শিখলেন মশার প্রজননস্থল ধ্বংসের কৌশল

মশককর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবি : কালবেলা
মশককর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবি : কালবেলা

ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করতে নিজস্ব অর্থায়নে মশককর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণে কীটনাশকের সঠিক মাত্রা, প্রয়োগ পদ্ধতি, সময় ও স্থান নির্ধারণ এবং এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার কৌশল শেখানো হয়। মশককর্মী প্রশিক্ষণের প্রথম ব্যাচের কার্যক্রম বুধবার (১৮ জুন) শেষ হয়েছে।

এর আগে মঙ্গলবার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, মশক সুপারভাইজার ও মশককর্মীরা প্রশিক্ষণ নিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে, যার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে।

ডেঙ্গু মোকাবিলায় মাঠ পর্যায়ে চার ব্যাচে দুই দিনব্যাপী প্রশিক্ষণে মোট এক হাজার ১০০ জন মশক সুপারভাইজার ও মশককর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান ইমরুল কায়েস।

এই প্রশিক্ষণ নগর ভবন (গুলশান-২), উত্তরা কমিউনিটি সেন্টার, মহাখালী কমিউনিটি সেন্টার এবং সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর ও সিডিসির জাতীয় প্রশিক্ষকসহ অন্য প্রশিক্ষকেরা অংশগ্রহণ করেন।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ নগরীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু রোগ ব্যবস্থাপনা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণে ১১২ জন ফিজিশিয়ান ও ৩৮ জন নার্সসহ মোট ১৫০ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় প্রশিক্ষকেরা এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১০

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১১

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১২

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৩

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৪

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৫

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৬

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৭

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৮

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৯

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

২০
X