কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি ঘোষণা দেবে ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন। পুরোনো ছবি
বিএনপি নেতা ইশরাক হোসেন। পুরোনো ছবি

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়ব না। এ অবস্থান কর্মসূচি চলবে। বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করব।’

বুধবার (১৮ জুন) দুপুরে নগর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভবনে চলমান টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন। মশক নিধন কার্যক্রম শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ইশরাক এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তা বন্ধের ষড়যন্ত্র করেছেন।’

তার দাবি, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কোনো যোগাযোগ না করে সরকার একতরফাভাবে প্রশাসক দিয়ে নগর পরিচালনা করছে, যা আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট উপেক্ষার শামিল।’

সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, ‘সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। মিথ্যা আশ্বাস দিয়ে রাজপথের আন্দোলন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের যৌক্তিক দাবি এখনো মানা হয়নি। জনগণের ভোগান্তির কথা ভেবে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, কিন্তু সরকার আবার ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের অন্য দাবিগুলো দ্রুত কানে পৌঁছালেও দক্ষিণ সিটির জনগণের দাবি যেন অবান্তর! আমাদের মানুষই মনে করে না তারা। এমন অবজ্ঞা গণতন্ত্রে চলে না।’

স্থানীয় সরকার উপদেষ্টা ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে ইশরাক বলেন, আসিফ মাহমুদ গাজীপুরে ২০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত, এমন অভিযোগ রয়েছে। দুদক যদি তদন্ত না করে, তাহলে আমরা ধরে নেব- সরকারই এসব দুর্নীতির পৃষ্ঠপোষক।

তিনি আরও বলেন, ‘সরকারের উদ্দেশ্য আন্দোলন দমন নয়, আমাদের হেয় করা। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যাতে জনগণের সামনে আমাদের প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু জনগণ জানে কারা তাদের পাশে আছে।’

আগামী বৃহস্পতিবার (১৯ জুন) নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান ইশরাক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব মশিউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X