রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সবুজ বিপ্লব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ব্যারিস্টার অসীম

রাজধানীর নীলক্ষেত স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
রাজধানীর নীলক্ষেত স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অন্তত একটি হলেও গাছ লাগানোর আহ্বান জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, সবুজ বিপ্লব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা বর্তমানে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যখন উন্নয়নের নামে গাছ কাটা হচ্ছে, বন উজাড় হচ্ছে। কিন্তু উন্নয়ন আর পরিবেশ কখনো একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। আমরা বিশ্বাস করি, সবুজ বিপ্লব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি শুক্রবার (২৭ জুন) সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে রাজধানীর নীলক্ষেত স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণে নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার অসীম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা যেমন আমাদের দায়িত্ব, তেমনই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাও আমাদের দায়িত্ব। অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক পরিবেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের সব ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আজ আমরা যে কর্মসূচিতে একত্রিত হয়েছি, তা শুধু একটি পরিবেশবাদী কার্যক্রম নয়- এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রাজনৈতিক অঙ্গীকার। বৃক্ষরোপণ এখন আর শুধু পরিবেশের বিষয় নয়, এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব, একটি নৈতিক কর্তব্য এবং একটি উন্নয়নশীল জাতির প্রতিজ্ঞা।

ব্যারিস্টার অসীম আরও বলেন, আমরা উন্নয়ন করব, রাস্তাঘাট বানাবো, শিল্প-কলকারখানা গড়ব কিন্তু সে উন্নয়ন হবে পরিবেশবান্ধব। আমরা চাই প্রতিটি উন্নয়ন প্রকল্পে অন্তত নির্দিষ্ট একটু জায়গা বরাদ্দ থাকুক পরিবেশ সংরক্ষণ ও গাছ লাগানোর জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X