কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে মানতে হবে যেসব নিয়ম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

উদ্বোধন হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলায় এক্সপ্রেসওয়ের ১১ দশমিক ৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে জগতে প্রবেশ করল। ফলে যানজটের রাজধানী ঢাকায় জ্যাম কমে আসবে মনে করছেন বিশেষজ্ঞরা।

গণপরিবহন চলাচলের জন্য আগামীকাল রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এটি উন্মুক্ত করে দেওয়া হবে। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হলে কী কী নিয়ম মানতে হবে সে বিষয়ে গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত টোল পরিশোধ করে নির্দিষ্ট স্থানসমূহ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা-নামা করা যাবে।

ঢাকা উত্তর থেকে দক্ষিণ অভিমুখী যানবাহনসমূহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা এবং প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।

আর নামতে পারবেন বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী বাস টার্মিনালের সামনে এবং ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পাশে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ থেকে উত্তর অভিমুখী যানবাহনসমূহ বিজয় সরণি ওভারপাসের উত্তর এবং দক্ষিণ লেন এবং বনানী রেল স্টেশনের সামনে থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।

আর এখান থেকে নামার স্থান হলো– মহাখালী বাস টার্মিনালের সামনে, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের সামনে বিমানবন্দর সড়ক, কুড়িল বিশ্বরোড এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ এবং ৩ চাকার যানবাহন এবং পথচারীরা হেঁটে চলাচল করতে পারবেন না।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া, এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিমি এবং উঠানামার র‍্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিমি নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১০

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১১

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১২

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৩

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৪

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৫

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৬

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৭

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৮

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৯

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

২০
X