কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর খিলগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে তানিশা আক্তার লাইজু (২১) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি তেজগাঁও মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানিশা আক্তার লাইজু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহাপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় স্বামী ফয়সাল আহমেদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তানিশার বাবা মুজিবুর রহমান জানান, তার মেয়ের বিয়ে হয়েছিল ফয়সাল আহমেদ নামে একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে। বিয়ের পরও তানিশা তেজগাঁও মহিলা কলেজে অনার্সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, গত রাতে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে তানিশা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফাঁস দেয়। পরে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আমার মেয়ে আর নেই বলে জানান।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, রাতের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। রুমের দরজা খুলে দেখি, তানিশা নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১১

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৩

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৪

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৫

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৬

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৮

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৯

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

২০
X