কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৮:৪৬ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন নারী ও পুরুষ পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশরাফ আলী (৬০) ও নিহার (৪০)।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, দুজন নিহত হয়েছেন। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। আমরা ট্রাক চালককে আটক করেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X