কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জমে উঠেছে ‘৩৬ জুলাই’ উদযাপন, গানে গানে মাতছেন হাজারো ছাত্র-জনতা

জমে উঠেছে ৩৬ জুলাই উদযাপন। ছবি : কালবেলা
জমে উঠেছে ৩৬ জুলাই উদযাপন। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ জমে উঠেছে। বিভিন্ন ব্যান্ড দলের গানে গানে মাতছেন অনুষ্ঠানে আসা হাজারো ছাত্র-জনতা।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানে হাজার হাজার জনতার ঢল নেমেছে।

তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতা কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উদযাপন করছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে গানে গানে মাতছেন। অনুষ্ঠান উদযাপন সকল শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন।

মিরপুর থেকে আসা আশরাফুল ইসলাম ইমন নামে এক তরুণ কালবেলাকে বলেন, আজ ৩৬ জুলাই। আজকের দিনেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে আমরা ছাত্র-জনতা এই দিন বিজয় এনেছিলাম। আজ এক বছর পূর্ণ হলো। তাই আমরা বিজয় উৎসব করতে এসেছি।

একজন বেসরকারি চাকরিজীবী রবিউল আলম এসেছেন স্ত্রী বাচ্চাসহ। তিনিও মেতে উঠেছেন উৎসব উদযাপনে। কালবেলাকে তিনি বলেন, আজ সেই দিন, যেদিন খুনি হাসিনাকে জনতা উৎখাত করেছিল। সেদিন আমিও ছিলাম রাজপথে। তাই আজও এসেছি সেই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে। এবার একা নয়, এসেছি বউ বাচ্চা নিয়ে। সবাই অনেক আনন্দ করছি।

এদিকে বৃষ্টি মোকাবিলায় আয়োজকদের পক্ষ থেকে কিছু প্রাথমিক প্রস্তুতির কথা জানা গেছে। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য।

থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও ছাত্র-জনতা অনুষ্ঠানে আসছেন। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখছেন অনুষ্ঠান প্রাঙ্গণ। একপর্যায়ে বৃষ্টির মধ্যেই শুরু হয় ‘জুলাই সনদ চাই’ স্লোগান।

বেলা ১২টায় ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র শিল্পীবৃন্দের পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা একে একে পরিবেশন করে ‘এই দেশ আমার বাংলাদেশ’, ‘আয় তারুণ্য আয়’, ‘জীবনের গল্প’, ‘ওমা আর কেঁদো না’, ‘যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ’, ‘জারিগানসহ ইসলামিক সংগীত। এরপর ‘কলরব শিল্পীগোষ্ঠী’ পরিবেশন করে ‘তোমার কুদরতি পায়ে’, ‘দে দে পাল তুলে দে’, ‘ধন ধান্য পুষ্পভরা’, ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ ও ‘দিল্লি না ঢাকা’।

কণ্ঠশিল্পী নাহিদ পরিবেশন করেন ‘পলাশীর প্রান্তর’ ও ‘৩৬ জুলাই’ গানসমূহ। এরপর ‘নোঙর তোলো তোলো’, ‘তুমি প্রিয় কবিতা’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল’ ও ‘ধনধান্য পুষ্প ভরা’ গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী তাশফি।

অনুষ্ঠান সঞ্চালনায় আছেন জনপ্রিয় উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম।

আয়োজনে আরও সংগীত পরিবেশন করছেন ‘চিটাগাং হিপহপ হুড’, র‍্যাপার সেজান, ব্যান্ডদল শূন্য, কণ্ঠশিল্পী সায়ান, কণ্ঠশিল্পী ইথুন বাবু ও মৌসুমি, ব্যান্ডদল সোলস, ওয়ারফেজ, বেসিক গিটার লার্নিং স্কুল, ভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ডদল এফ মাইনর, কণ্ঠশিল্পী পারশা মাহজাবিন, কণ্ঠশিল্পী এলিটা করিম।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X