কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ভেতরে বাস প্রবেশ না করতে ডিএসসিসির উদ্যোগ

ডিএসসিসি নগর ভবনে বাজেট ঘোষণা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
ডিএসসিসি নগর ভবনে বাজেট ঘোষণা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, বাইরের বাস ঢাকার ভেতরে প্রবেশ না করে আট সারির ইনার রিং রোড দিয়ে যাতায়াত করতে পারে, সে জন্য বেড়িবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, দক্ষিণ বঙ্গের ২১টি জেলার বাস পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলাগুলোয় যাতায়াত করে। এসব বাস যেন ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করে, ৮ সারির ইনার রিং রোড দিয়ে বের হয়ে উত্তর বঙ্গে যাতায়াত করতে পারে, সে জন্য বেড়িবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে।

বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। প্রকল্পটি আগামী বছর ৩০ জুনের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।

প্রশাসক বলেন, সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক সৃষ্ট পটহলস মেরামতে ব্যবহৃত মিক্সড মেটারিয়ালসের গুণগত মান নিশ্চিতকরণে নির্দেশনা ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা শহরে নিবন্ধনবিহীন ও ঝুঁকিপূর্ণ রিক্সা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক নকশাকৃত তিন চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা (ই-রিকশা) প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি ও পল্টন এলাকায় চলবে এবং পর্যায়ক্রমে ঢাকা শহরের সব এলাকায় প্রবর্তন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X