রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’

নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত
নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ঐতিহাসিক ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’। ডকু-ড্রামাটি রচনা ও নির্দেশনা দিয়েছেন খ্যাতনামা নাট্যকার আব্দুল্লাহ খান, এবং এটি মঞ্চায়ন করবে তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের সাংস্কৃতিক সংগঠন ‘তুরাগ শিল্পী-গোষ্ঠী’।

এই নাটকে ২৫ মিনিটের মধ্যে তুলে ধরা হয়েছে জুলাই অভ্যুত্থানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষত, কোটা সংস্কার আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, ‘রাজাকার’ ট্যাগ দেওয়া, ইন্টারনেট সেবা বন্ধ করার মতো ঘটনাগুলি। নাটকটি শহীদদের আত্মত্যাগ ও তাদের স্বপ্নের বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন তুলবে, বিশেষ করে বৈষম্য ও দুর্নীতি দূর হয়েছে কি না।

অভিনয়ে রয়েছেন আব্দুল্লাহ আল মাহি, তারেক আল আজিজ, আব্দুল্লাহ সরদার, তালহা জুবায়ের, আতিফ, রিয়াদ, জুবায়ের বিন আলতাফ, মুনিম, আজিজুল, নকিব, শিহাব, মুনাব্বির, সাবিন জুনায়েদ, সাদ, আরিফ, ইরফান, তাওহীদ, তাসনিম, লাবিব, তাওসিফ ও তাহসিন।

ডকু-ড্রামাটির সাউন্ড ডিজাইনে রয়েছেন শাখাওয়াত হোসাইন, লাইট ডিজাইনে কামরান তাসনিম, ভোকাল ও সংগীতে সাইদুল, লাবিব, মুশফিক, আলী, আহসান, আব্দুর রহমান ও আবু নাইম, এবং পরিচালনায় রয়েছেন সাজ্জাদ হোসাইন। সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন আরিফুজ্জামান।

নাট্য প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত, তবে প্রবেশপত্র অ্যাকাডেমির টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X