ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:৩৯ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জুলাই উইমেন্স ডে। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জুলাই উইমেন্স ডে। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণায় আড়ম্বরপূর্ণ আয়োজনে পালিত হয়েছে জুলাই উইমেন্স ডে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণে বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রমুখ।

অনুষ্ঠানে জুলাইকে উপজীব্য করে নির্মিত বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া, সেখানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, এলিটা করিম, পারশা মেহজাবিনসহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা।

এসময়, জুলাই গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণ করেন নারী শিক্ষার্থীরা। পাশাপাশি, জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতরা তাদের স্মৃতিচারণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে ড্রোন শোর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X