কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউমার্কেটে ১১০০ অস্ত্র উদ্ধার মামলায় ৯ কর্মচারী রিমান্ডে

আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ছবি : কালবেলা
আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ছবি : কালবেলা

রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ আগস্ট) বিকেলে আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাবের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহমেদ তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিরা হলেন- শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর এবং সাজিদ হাসান।

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, নিউ মার্কেট এলাকায় খোলামেলা জায়গায় এসব অস্ত্র বিক্রি করে। আবার ভাড়াও দেয়। এর আশপাশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব অস্ত্র সুলভ মূল্যে বিক্রি করে, ভাড়া দিয়ে থাকে। এসব অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।

অন্যদিকে আসামিদের পক্ষে আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, নিউ মার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুঠ হলো তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিনের প্রার্থনা করছি।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X