শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০২:৩৮ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা এ টি এম আজহারসহ ১১ জনের কারাদণ্ড

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি

রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারসহ ১১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ১৪৩ ধারায় ছয় মাস ও ৪৩৫ ধারায় দেড় বছরের কারাদণ্ড উল্লেখ করা হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে বিধায় তাদের দেড় বছরের সাজা ভোগ করতে হবে।

দণ্ডিত অপর আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও রেদুয়ান।

মামলার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী পুলিশের বৈধ কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় উপপরিদর্শক মো. আব্দুল হাকিম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১০

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৪

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৯

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

২০
X