কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিক্রিয়াশীল জঙ্গিবাদী শক্তি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে : মেয়র তাপস

'ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল' পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখছেন শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
'ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল' পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখছেন শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি যেন এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব-২০২৩ এর অংশ হিসেবে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত 'ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল' পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় উদ্বোধকের বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আজকের এই জন্মাষ্টমী উৎসব হতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেন সেই প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবার আমাদের সংগ্রাম হবে, সেই সাম্প্রদায়িক-প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন পূরণ করার।’

২০০১-০৬ সালে তৎকালীন সরকারের আমলে সংগঠিত নানা অপকর্ম তুলে ধরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ’৭৫ এর পরে যারা এ দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা সাম্প্রদায়িক ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা ২০০১-০৬ সালে আবারও এই বাংলাদেশকে একটি ব্যর্থ ও কালো তালিকাভুক্ত রাষ্ট্রে পরিণত করেছিল। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পরে সেই শক্তি সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের মানুষের ওপর অকথ্য নির্যাতন, অত্যাচার শুরু করেছিল। বাড়ি-ঘরে আক্রমণ, ডাকাতি, ধর্ষণ করে তারা হিন্দু সম্প্রদায়কে তাদের বাড়ি-ভিটা থেকে উচ্ছেদ করেছিল। পরে জননেত্রী শেখ হাসিনা বিপুল ভোটের বিজয় লাভ করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তর করেছেন।’

ঢাদসিক মেয়র এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল এবং করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন দাস, ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোহাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল সান্টু ও ২৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X