কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরবাসীকে সুখবর দিল উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

মোহাম্মদপুরবাসীকে সুখবর দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কার শিগগিরই শুরু হবে।

রোববার (১৭ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ঢাকা সড়ক বিভাগ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে বছিলা সেতু সংযোগ সড়ক (Z-8208)-এর চেইনেজ ০+০০০ (বছিলা তিন রাস্তার মোড়) থেকে চেইনেজ ০১+৬০০ (বসিলা বাসস্ট্যান্ড) পর্যন্ত ডিবিএস-ওয়্যারিং কোর্সসহ সড়ক প্রশস্তকরণ, বাস-বেই, মিডিয়ান ও আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য টেন্ডার সম্পন্ন হয়েছে। শিগগিরই রাস্তার কাজ শুরু হবে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কার ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), আমাদের মোহাম্মদপুর, ডেমোক্রেটিক ইয়ুথ সোসাইটি (মোহাম্মদপুর), সোসাইটি ফর হিউম্যান রাইটস (এসএইচআর), ঐক্যবদ্ধ মোহাম্মদপুর এবং বছিলা সোশ্যাল প্ল্যাটফর্মের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন আমাদের মোহাম্মদপুরের সভাপতি ইসমাইল পাটোয়ারী, নিসচা মোহাম্মদপুরের উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, শিক্ষক নেতা এস এম শাহীন, বছিলা প্ল্যাটফর্মের এম এ রশিদ ও শ্রমিক নেতা অহিদুর রহমান।

রাজনৈতিক নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসেন, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য আহমদ আলী, ডা. শফিউর রহমান, আপ বাংলাদেশ নেতা রাজিবুল ইসলাম এবং ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমদ মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X