কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অধিক ঝুঁকিপূর্ণ ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা

অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। তবে এসব মণ্ডপে নাশকতা শঙ্কা নেই বলে জানিয়েছেন (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

২৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেছেন, এবারের দুর্গাপূজা ঘিয়ে বড় ধরনের কোনো নাশকতার শঙ্কা নেই। তবুও আমরা কিছু পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সেসব মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দিবেন।

আজ বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আরও বলেছেন, রাজধানীর প্রতিটি পূজামণ্ডপকে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এবার চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি থানার টহল টিম এবং ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও নিরাপত্তা পরিদর্শনে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, এই উৎসবকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও থাকবেন।

মন্দির ও প্রতীমাগুলোকে নিরাপত্তায় রাখতে পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান রেখে ডিএমপি কমিশনার বলেন, ভক্তরা রাতে মন্দির থেকে চলে যাওয়ার পর থেকে আবার ভোর সকালে মন্দিরে আসার আগ পর্যন্ত প্রতীমাকে নিরাপত্তা দিতে অন্তত দুজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X