ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার নিজাম হাজারীর বাড়িতে আগুন

ছাত্র-জনতার দেওয়া আগুনে পুড়ছে নিজাম উদ্দিন হাজারীর বাড়ির গেইট। ছবি : কালবেলা
ছাত্র-জনতার দেওয়া আগুনে পুড়ছে নিজাম উদ্দিন হাজারীর বাড়ির গেইট। ছবি : কালবেলা

ফেনীতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িটিতে আগুন দেওয়া হয়।

জানা গেছে, শেখ হাসিনার রায় ঘোষণার পরে সোমবার রাতে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির গেইট ও দেয়ালের উপরে আগুন লাগিয়ে দেন। আগেই থেকে ধ্বংস হওয়া বাড়িটিতে কোনো কিছুই অবশিষ্ট নেই।

জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম কালবেলাকে বলেন, আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা শেখ হাসিনার রায়ের মতো নিজাম হাজারীরসহ ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত রায় দেখতে চাই।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান কালবেলাকে বলেন, নিজাম হাজারীর বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে পৌঁছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেইটে সামান্য আগুন ছিল, তা ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় উত্তেজিত জনতা নিজাম হাজারীর বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র, খামারের গরু, ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করলে পুরো বাগান বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এর আগে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X