কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা-কামালের রায় নিয়ে যা জানাল হিউম্যান রাইটস ওয়াচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, আসামিদের অনুপস্থিতিতে, পছন্দমতো আইনজীবী ছাড়া বিচার সম্পন্ন হয়েছে, যা গুরুতর মানবাধিকার সংশ্লিষ্ট উদ্বেগ তৈরি করেছে। মামলার তৃতীয় আসামি, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এইচআরডব্লিউয়ের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যে কোনো বিচার প্রক্রিয়ায় অবশ্যই আন্তর্জাতিক ন্যায্যবিচারের মানদণ্ড পূরণ করতে হবে। হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের দায়ীদের নিরপেক্ষ তদন্ত ও বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ১,৪০০ জন নিহত হন। হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে, মামলায় আসামিদের সাক্ষ্যগ্রহণ, পছন্দের আইনজীবী নিয়োগ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগের ঘাটতি ছিল।

আদালতের রায়ে বলা হয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীদের সাক্ষ্য বিবেচনা করে ‘ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ ধারার আওতায় বিচার হয়েছে। তবে, হিউম্যান রাইটস ওয়াচ জানাচ্ছে, বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি।

রায়ে হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায্য বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X