বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে জেসিয়া, চাইলেন ভোট

জেসিয়া ইসলাম I ছবি: সংগৃহীত
জেসিয়া ইসলাম I ছবি: সংগৃহীত

২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ের পর আলোচনার ঝড় তো এসেছিল, কিন্তু এরপরই জেসিয়া ইসলামকে আর সেভাবে পাওয়া যায়নি শোবিজ অঙ্গনে । নাটক, সিনেমা বা মডেলিং—কোনো ক্ষেত্রেই তার তেমন জায়গা তৈরি না হলেও, ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তাকে নিয়ে এসেছিল বিতর্কের কেন্দ্রে। তবে এবার সেই জেসিয়া পুরো দিক পরিবর্তন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছেন। একেবারে নতুন এক অধ্যায়ে, যেখানে শুধু সৌন্দর্য নয়, দেশের গৌরবকে সামনে রেখে তাক লাগানোর প্রস্তুতি নিচ্ছেন এই সুন্দরী।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এর মঞ্চে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জেসিয়া। আর এই মঞ্চে সেরার দৌড়ে টিকে থাকতে প্রাথমিক ধাপেই সেরা ২০ সুন্দরীর একজন হয়ে উঠতে চান তিনি। এই লক্ষ্য পূরণে তিনি ভোট চেয়েছেন।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামের মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জেসিয়া। সেখানে তিনি বলেন, ‘হ্যালো, আমি জেসিয়া ইসলাম, 'মিস ইন্টারন্যাশনাল ২০২৫' আমি আপনাদের সাপোর্টেই আরও একটু এগিয়ে যেতে পারি, টপ টোয়েন্টিতে জায়গা করে নিতে পারি।’

তিনি বলেন, ‘আমাকে সাপোর্ট করার জন্য 'মিস ইন্টারন্যাশনাল' অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং কাউন্ট হবে, আর প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই আপনার পরিবার ও বন্ধুমহলকেও উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য।’

নিজের এই লড়াইকে তিনি কেবল ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন না। জেসিয়ার কথায়, ‘কারণ জিতলে শুধু আমি জিতব না, জিতবে পুরো বাংলাদেশ। আমি আশা করব, সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশ্বদরবারে বাংলাদেশকে আরেকটু এগিয়ে নিতে। সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’-এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X