বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা 

জকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। ছবি : কালবেলা
জকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। ছবি : কালবেলা

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য ’।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এই প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

এতে ভিপি পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সভাপতি আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম এবং জিএস পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম আরিফ।

২১ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল , ক্রীড়া সম্পাদক জরজিস আলম, পরিবহন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সোহাগ আহমেদ মনোনীত হয়েছেন।

এ ছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদে লড়বেন আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X