কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির মৃত্যু। ছবি : কালবেলা
কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির মৃত্যু। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ভেতর এ হাতির মরদেহ দেখতে পায়।

পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, হাতি-মানুষ দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাহাড়ি অঞ্চল ও লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বাড়ায় ফসল নষ্ট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক কৃষক হাতিকে ঘায়েল করতে ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইউনুচ জানান, ধান, কলাগাছসহ বিভিন্ন ফসল রক্ষার্থে অনেকেই কারেন্টের সংযোগ দিয়ে চারদিকে জাল পেতে রাখে। এসব জালের শর্ট সার্কিট থেকে হাতির মৃত্যু ঘটছে।

এ বিষয়ে দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, হাতি লোকালয়ে এসে ফসল নষ্ট করায় কিছু কৃষক ফসলি জমির চারপাশে কারেন্ট সংযুক্ত জাল দিয়ে ঘিরে রাখছে। এইসব কৃত্রিম বিদ্যুৎ জালেই মূলত হাতির মৃত্যু ঘটছে।

বন বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত, সুরক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি স্থানীয়দের নিরাপদ ও বিকল্প পদ্ধতি গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X