শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

একই গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

মাদারীপুরের শিবচরে কুকরের কামড়ে আহত এক শিশু হাসপাতালে। ছবি : কালবেলা
মাদারীপুরের শিবচরে কুকরের কামড়ে আহত এক শিশু হাসপাতালে। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচর বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজি কান্দি গ্রামে কয়েকটি কুকুর ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি কামড় দিয়ে ১২ জনকে আহতের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে ছয়জন ও দুপুর ১টার দিকে আরও ছয়জনকে কুকুর কামড় দেয়। আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শায়লা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন ।

এ সময়ে শাহানা বেগম (৫০), মজিদ কাজী (৭০), নুসরাত (৭) ও অজ্ঞাত ৯ জন মোট ১২ জন কুকুরের কামড়ে আহত হন। এরা ছয়জন একই গ্রামের বাসিন্দা।

নুসরাতের দাদা জানান, আমার নাতনি বাড়ির সামনে খেলা করছিল, সেখানে কুকুর ওর শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। মজিদ কাজী জানান, আমি কাজের জন্য রাস্তায় বের হই, কয়েকটি কুকুর আমাকে ঘিরে ধরে এবং শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়।

শাহানা বেগম জানান, আমি রান্না করার জন্য ঘর থেকে রান্নাঘরে যাওয়া সময় বাড়ির উঠানে কয়েকটি কুকুর আমাকে গিরে ধরে এবং আমার দুই পায়ে কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার শায়লা পারভীন জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারিভাবে কোনো ভ্যাকসিন নেই। বাইরের থেকে আনতে হয়। যদি আমাদের হাসপাতাল থেকে ভ্যাকসিন দিতে পারতাম, তাহলে রোগীরা আরও উপকৃত হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X