দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহ ন্যায়বিচার করছেন : শহীদ জসিমের বাবা

সোবহান হাওলাদার। ছবি : কালবেলা
সোবহান হাওলাদার। ছবি : কালবেলা

জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার তরুণ জসিম উদ্দিন হাওলাদারের বাবা সোবহান হাওলাদার তার ছেলের মৃত্যুর বিচার দাবি পুনর্ব্যক্ত করেছেন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে হওয়া একটি রায় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের পর তিনি আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান।

সোবহান হাওলাদার বলেন, ‘আমি শুধু আমার ছেলের হত্যার সুবিচার চাই। আল্লাহ ন্যায়বিচার করছেন—এ বিশ্বাস আমাকে শক্তি দেয়। আমার জসিমের আত্মা যেন শান্তি পায়, এটাই আমার একমাত্র চাওয়া।’

তিনি আরও জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পরিবারের শোক কখনোই কাটবে না।

স্থানীয়দের মতে, সোবহান হাওলাদারের এই প্রতিক্রিয়া শুধু ব্যক্তিগত বেদনার বহিঃপ্রকাশ নয়; বরং গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দীর্ঘদিনের আক্ষেপ ও ন্যায়বিচারের প্রত্যাশাকেও সামনে নিয়ে আসে।

গত জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর চৌরাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জসিম উদ্দিন হাওলাদার। ঘটনার পর পরিবার ও স্থানীয় এলাকাবাসী হত্যার বিচার দাবি করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X